Tuesday, June 23, 2026

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জনাব মোঃ শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্সসহ অভিযান ডিউটি করাকালীন সময় সাতকানিয়া থানাধীন ৮নং ঢেমশা ইউপিস্থ ৩নং ওয়ার্ডের হাঙ্গারকুল এলাকায় চান্দের পাড়া আসামী পারভেজ এর বসত ঘরের ভিতর হইতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামী মোঃ পারভেজ (২৭), পিতা-মৃত নুরুচ্ছফা প্রকাশ নুরল ইসলাম, মাতা-রানু আক্তার, গ্রাম-দক্ষিণ ঢেমশা, ৩নং ওয়ার্ড, হাঙ্গরকুল চান্দের পাড়া, থানা- সাতকানিয়া, জেলা -চট্টগ্রাম এর হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-১২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ অক্টোবর ২০২৩ইং তারিখ ২১.৪৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-০৫, তাং-০৪/১১/২০২৩ইং ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়। আসামীর বর্ণিত ঠিকানা হতে মাদকসহ গ্রেফতার করেন।

  • সর্বশেষ
  • পঠিত