
এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি হাজি রাস্তার মাথা এলাকার জান মোহাম্মদ সিকদার পাড়ায় জলপাই গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে দুইদিন চিকিৎসাধীন থাকার পর মোহাম্মদ সেলিম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সেলিম উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা জামাল উদ্দিনের পুত্র। তিনি জান মোহাম্মদ সিকদার পাড়ায় নানার বাড়ি এলাকায় স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে নিহতের মামা চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পল্টু। তিনি জানান, গত ৫ নভেম্বর রবিবার বিকেলে বাড়ির পার্শ্বে জলপাই পাড়তে গাছে ওঠেন সেলিম। এক পর্যায়ে গাছের ঢাল ভেঙ্গে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে আশংকাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়, সেখান থেকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে সোমবার তার মাথায় অস্ত্রোপচার করা হয়। মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টায় তার মৃত্যু হয়েছে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় কেউ অবগত করেনাই, বিস্তারিত খোঁজ নিবেন বলেও জানান তিনি।

