Tuesday, June 23, 2026

মানিকছড়িতে ইজিবাইক ধাক্কায় একজনের মৃত্যু

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

মানিকছড়িতে ইজিবাইকের ধাক্কায়একজন বৃদ্ধ মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সদরের খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গচ্ছাবিল এলাকায় মনাইয়া দোকান পাশ্বেই মর্মান্তিক এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাটনাতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকার নিজ বাড়ির মরাডলু হেডম্যান পাড়া বাসিন্দা রাংকু ত্রিপুরা সন্তান দেবং মারমা (৭০)। তিনি ময়ুরখীল কঠিন চীবর দান অনুষ্ঠান শেষ করে বেড়ানোর উদ্দেশ্যে উপজেলার চইক্কাবিল এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় ঘটে।
তিনি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মনাইয়ার দোকানের সামনে অটোরিকশা থেকে নামতেই বিপরীত দিক থেকে আসা আরেকটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কায় দিলে গুরুতর আহত হয়ে সড়কে পরে যান।
আহত অবস্থায় মংশিনু মারমা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই মো. ইয়াছিন জানান, পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
অংগ্য মারমা
মানিকছড়ি প্রতিনিধি
০১৮১৮১২৭৭৭৯
৮/১১/২০২৩ইং

  • সর্বশেষ
  • পঠিত