Tuesday, June 23, 2026

চকরিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এম.এস.এ সোহেল আরমান, চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাসান কালু (৩০)
কে গ্রেফতার করেছে হারবাং পুলিশ ফাঁড়ির চৌকস আভিযানিক দল।

শনিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বানিয়াছড়া মাহমুদনগর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন হারবাং পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলম।

গ্রেফতার মোঃ হাসান কালু (৩০) বর‌ইতলী ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মাহমুদনগর
এলাকার আবুল হোসেন ছেলে।

তার বিরুদ্ধে জিআর-০৯/১৯ (মাদক) মামলার ১ বছরের সাজা প্রদান করে আদালত।পুলিশ সূত্রে জানা যায়, ওই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর সে দীর্ঘদিন পলাতক ছিলো।

পরে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী সার্বিক নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী ও তার সঙ্গীয় এসআই আজিজ ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, শনিবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-০৯/১৯ (মাদক) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হাসান কালুকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার মোঃ হাসান কালুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • পঠিত