
বিপ্লব দাশ
বিএনপি -জামাতের ডাকা অবৈধ অবরোধে আগুনে দগ্ধ ট্রাক হেলপার বেলাল হোসেনের নারকীয় হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি।
গতকাল ৬ ডিসেম্বর ২০২৩ ইং বুধবার, দুপুর ২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে
মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই সময় মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অবরোধে আগুনে দগ্ধ ট্রাক হেলপার বেলাল হোসেনের হত্যার বিচার দাবি করেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার। মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন রুবার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহিলা শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক আনোয়ারা আলম সহ থানা ওয়ার্ড ও জেলার মহিলা শ্রমিকলীগ নেত্রীবৃন্দ।

