Tuesday, June 23, 2026

হারবাংয়ের গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যা

সোহেল আরমান,চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে গলায় ফাঁস লাগিয়ে তাজমিন(১৮) নামে একজন নারী আত্মহত্যা করেছে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৮ ঘটিকার সময় এ ঘটনা ঘটেছে

নিহত তাজমিন হারবাং ইউনিয়নের উত্তর হারবাং (৯নং ওয়ার্ড) কোরবানিয়া ঘোনার এলাকার আলী আকবরের মেয়ে

নিহত তাজমিনের বাবা আলী আকবর বলেন আমার মেয়েকে তিনমাস আগে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সামাজিক পাড়ার এলাকার নুরুল হোসেনের ছেলে জাবেদুল ইসলামের সাথে । পারিবারিকভাবে বিয়ে মেনে না নেওয়ায় সব সময় ঝগড়া লেগে থাকতো এ বিষয়ে হারবাং ইউনিয়ন পরিষদ এ লিখিত অভিযোগ দেওয়া আছে বলেও জানান নিহত পিতা আলী আকবর।

পরিবারের সূত্র জানা যায় নিহত তাজমিন নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। বিয়ে হলেও দুই পরিবারের মধ্যে মিল না থাকায় এ আত্মহত্যার কারণ হতে পারে বলে ধারণা করছে স্থানীয় লোকজন। নিহত তাজমিন গত তিনমাস আগে নিজের সিদ্ধান্ত পালিয়ে গিয়ে বিয়ে করলেও মাসখানেক আগে স্বামী জাবেদুল ইসলাম তাজমিনকে বাপের বাড়ি রেখে যায়। স্ত্রীর আত্মহত্যার খবর পেয়ে স্বামী জাবেদুল ইসলাম পলাতক রয়েছেন।

তাজমিন মৃত্যুর আগেই স্বামীর কাছে ইমুতে লেখেন (সামনে পডরে যদি তোমার মা বাবা আমাকে মেনে না নেয় তাহলে আল্লাহর কসম আমি বিষ খাব।
এখনো সময় আছে তুই তোর মা বাবাকে বুঝা।আল্লাহর কসম করে বলতেছি আমার জিবন নষ্ট করলে তোর পরবারের কেউ সুখে শান্তিতে থাকতে পারবেনা।
আজমের সাথে একটু কথা বলিস। আজমকে আমি কিছু কথা বলেছি তুকে বলার জন্য। পারলে কালকে রাতে একটু অনলাইনে আছিস কিছু কথা বলার জন্য।
যদি রিপ্লাই দিতে ইচ্ছে করে তাহলে রাতে দিস) তানজিম মেয়ের শেষ কথা এটাই।

এ বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলম ঘটনা নিশ্চিত করে বলেন ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদস হাসপাতালে পাঠানো হয়েছে।অভিভাবক বাদী হয়ে থানায় অভিযোগ করলে মামলা করা হবে।##

  • সর্বশেষ
  • পঠিত