
আবদুল আজিজ মুমতাজি সাতকানিয়া (চট্টগ্রাম)
দি গ্রিন ভিশন লিমিটেডের উদ্যেগে আশশেফা স্কুল এন্ড কলেজের সার্বিক তত্বাবধানে দি গ্রিন ভিশন বৃত্তি পরীক্ষা -২০২৩ জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানী হাটে অবস্থিত আশশেফা স্কুল এন্ড কলেজ ও কেরানিহাট জামেউল উলুম ফাজিল মাদ্রাসায় ৮০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে একযোগে দি গ্রিন ভিশন ২০২৩ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত মেধা নিরুপনী পরীক্ষায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশশেফা স্কুল এন্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল হক,ম্যানেজিং ডাইরেক্টর জনাব শফিকুর রহমান,ডিপুটি ম্যানেজিং ডাইরেক্টর আজিজুল হক,কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাষ্টার জয়নাল আবেদীন নির্বাহী কমিটির অভিভাবক সদস্য আবদু রশিদ, সহ সভাপতি মাষ্টার শফিকুর রহমান, আশশেফা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নবী চৌধুরী, পরীক্ষা কমিটির
আহবায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জাহেদুল আলম,সদস্য সচিব মাষ্টার দেলোয়ার হোসাইন, অধ্যাপক জয়নাল আবেদীন, আবু বকর, অধ্যাপক আবদু সবুর,ইন্জিনিয়ার সাইফুল ইসলাম সুমন প্রমুখ।
এছাড়াও আশশেফা স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরীক্ষায় আশশেফা স্কুল এন্ড কলেজর অগ্রপথিক
টিম শৃঙ্খলা বিভাগে নিয়োজিত থেকে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে।
অতিথিরা দি গ্রিন ভিশন মেধা নিরুপণী পরীক্ষায় অংশ নেওয়া ছাত্র ছাত্রীদেরকে ফুল দিয়ে এবং আশশেফা স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীরা কর তালি দিয়ে অভিবাদন জানান। উক্ত মেধা নিরুপণী পরীক্ষায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন।

