, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 95%

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুতুবদিয়ায় বিএনএম প্রার্থীকে জরিমানা

আজিজুলহক(আজিজ)কুতুবদিয়া:

 

কক্সবাজারের কুতুবদিয়া আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-২(কুতুবদিয়া-মহেশখালী)আসনে বাংলাদেল জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শরীফ বাদশা কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুতুবদিয়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা উপজেলার বড়ঘোপ ইউনিয়নের লামার বাজার এলাকায় ভ্রম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে এ প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।বিষয়টি নিশ্চিত করেন,কুতুবদিয়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা জানান, অতিরিক্ত যানবাহন গাড়ি নিয়ে শোডাউন করায় নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের দদায়ে কুতুবদিয়া-মহেশখালী আসনের বিএনএম মনোনীত সংসদ সদস্য প্রার্থী শরীফ বাদশাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত