ফটিকছড়িতে হালদায় নিখোঁজের ৪ ঘন্টা পর মিললো যুবকের লা-শ

নিজস্ব প্রতিবেদকঃ

 

ফটিকছড়ির হালদা নদীতে ডুব দিয়ে নিখোঁজ হওয়া যুবক সাহাবুদ্দিন (৩৫) এর লা.শ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের তিন খালের মুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম সাহাবুদ্দিন এরশাদ। সে একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কলি মিয়া সিকদার বাড়ির মো. হারুনের পুত্র।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল জানান, নিহত সাহাবুদ্দিন পেশায় দর্জির খাজ করেন। সোমবার দুপুরে হালদা ও ধুরুং নদীর মোহনা (তিন খালের মুখ) এলাকায় জাল দিয়ে মাছ ধরতে যান তিনি। এক সময় তার হাতের জালটি পানির নীচে আটকে গেলে ডুব দেয়।পানি থেকে দীর্ঘ সময় উঠে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

 

পরে খবর পেয়ে দুপুর ১২টার দিকে উদ্ধার কাজ শুরু করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ডুবুরী দল। দুই ঘন্টা অভিযানের পর বিকাল ৩ টার দিকে লা.শ উ দ্ধা র করতে সক্ষম হয় তারা।

 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন লা.শ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

[recent_tabs]