
নিজস্ব প্রতিবেদকঃ
মানবিক উত্তর ফটিকছড়ি নামে একটি সামাজিক সংগঠন থেকে কানাডা প্রবাসী দৌলতখান এবং আমানত খানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ই ডিসেম্বর) সন্ধ্যায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন সাবেক বনবিট কর্মকর্তা মোঃ ইউনুছ, মাওলানা মুহিদ্দীন আহমদ,মাওলানা জহুরুল ইসলাম, আহমদ খালেদুল আনোয়ার,মানবিক উত্তর ফটিকছড়ির কর্ণধার হাসান শামসুদ্দিন, শহিদুল ইসলাম নাহিদ,হাশেম খান,জাফর ইমাম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

