উষ্ণতার_পরশ_নিয়ে_শীতার্তদের পাশে চট্টগ্রাম_মেট্রোপলিটন_পুলিশ

রনি পারভেজ (চট্টগ্রাম):প্রতিনিধিঃ

 

অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।

 

এই উপলক্ষ্যে ৩০ ডিসেম্বর, ২০২৩ নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।

 

অনুষ্ঠানে শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে সিপিডিএল এর পক্ষ থেকে ১০০০ পিস কম্বল সিএমপি ও কমিউনিটি পুলিশিং সেল, চট্টগ্রাম মহানগরের নিকট হস্তান্তর করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেল এর যৌথ উদ্যোগে এসব কম্বল নগরীর অসহায় জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

 

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়, জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, মহানগর কমিউনিটি পুলিশিং সেল, জনাব ইঞ্জিনিয়ার ইফতেখার , ম্যানেজিং ডিরেক্টর, সিপিডিএল, মহানগর কমিউনিটি পুলিশিং সেলের সদস্য জনাব জাফর ইসলামসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেল এর নেতৃবৃন্দ।

[recent_tabs]