Tuesday, June 23, 2026

পটিয়া-১২ শান্তিরহাটে মোমবাতির গণসংযোগকালে এম. এ মতিন পটিয়াকে আধুনিক উপশহর করবো

নিজস্ব প্রতিবেদকঃ

 

গতকাল ২৯ ডিসেম্বর জুমাবার আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসন থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত পটিয়ার সুফিবাদী শান্তি প্রিয় জনতার সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ¦ মাওলানা এম. এ মতিন পটিয়াস্থ শান্তিরহাট সুলতান হাজী জামে মসজিদ জুমার নামায শেষ করে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি শান্তিরহাট, কুসুমপুরা, মেহের আটি, বিনিনিহারা, মন্সা চৌমুহনী, থানা মহিরাসহ বিভিন্ন গ্রামে তার নির্বাচনী প্রতীক মোমবাতি মার্কার ব্যাপক গণসংযোগ করে সর্বস্তরের জনতার নিকট ভোট প্রার্থনা করেন। পরে তিনি শান্তিরহাটে এক সংক্ষিপ্ত পথসভায় বলেন, এই পটিয়াতে পরিকল্পিত উন্নয়ন না হওয়াতে একদিকে ক্ষতিগ্রস্থ হয়েছে রাষ্ট্রের অর্থ অন্যদিকে পিছিয়ে পড়েছে আধুনিক সুযোগ-সুবিধা থেকে এই ঐতিহ্যবাহী পটিয়ার জনগণ। হে আমার পটিয়াবাসী এই পটিয়া সাবেক মহকুমা, আমি বলতে চাই দেশের অন্যান্য মহকুমাসমূহ জেলায় রুপান্তর হয়েছে, দীর্ঘ সময় ধরে অনেকের ক্ষমতার পালা বদল হলেও দুভার্গ্যবশত সঠিক ও যোগ্যতা সম্পন্ন নেতৃত্বের অভাবে এই বীর পটিয়া তা থেকে বঞ্চিত হয়েছে। আমি পটিয়াবাসীকে আশ^স্থ করতে চাই আপনারা যদি মোমবাতি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন তাহলে আমি পটিয়াকে জেলায় বাস্তবায়ন সহ বিজ্ঞ প্রকৌশলীদের পরামর্শে সার্বিক উন্নয়নের মাধ্যমে আধুনিক উপশহর হিসেবে পটিয়াকে গড়ে তুলব। তাই আপনাদের দোয়া এবং আন্তরিক সহযোগিতা কামনা করে মোমবাতি মার্কায় ভোট প্রদানের অনুরোধ জানাচ্ছি। এ সময় তার সাথে ছিলেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা এম. সোলায়মান ফরিদ, ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলা নেতা গাজী মঞ্জুরুল করিম রেফায়ী, এম বেলাল উদ্দীন আলমদার, ডা. মুহাম্মদ নাজিম উদ্দীন, ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলার সভাপতি (পশ্চিম) মাষ্টার জামাল আহমদ, সৈয়দ মোহাম্মদ সালাউদ্দীন খোকন, মুহাম্মদ আবদুল্লাহ আল হেলাল, মাওলানা কে. এম আবছার উদ্দীন, কাজী মুহাম্মদ মুনির উদ্দীন, এইচ. এম এনামুল হক, ফয়েজ আহমদ, যুবনেতা এইচ. এম বেলাল উদ্দীন চৌধুরী, শহিদুল ইসলাম, মুহাম্মদ মোতালেব, মুহাম্মদ ওসমান, তৌহিদুল আলম সাকিব, রমজান তালুকদার, মুহাম্মদ লিয়াকত, বোরহার উদ্দীন আবিদ, তানভীর ফাহিম প্রমুখ।

  • সর্বশেষ
  • পঠিত