Tuesday, June 23, 2026

হৃীলাতে ৫হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবেলটসহ মাদক ব্যবসায়ী ইউসুফ গ্রেপ্তার

মোঃআলমগীর আজিজ,টেকনাফ:

কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল রাসেল,পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে টেকনাফ মডেল থানার বিশেষ চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ রাতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ রঙ্গিখালী গাজীপাড়া সাকিনের আসামী ইউসুফের বসত বাড়ীতে সাঁড়াশি অভিযান পরিচালনা করাকালে মাদক ব্যবসায়ী দৌঁড়াইয়া পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এস.আই(নিঃ)/মোঃ রুবেল সঙ্গীয় ফোর্সদের সহায়তায় ব্যবসায়ী সংঘবদ্ধ চক্রের সদস্য মোঃ ইউসুফ (৫০) কে আটক করে।

 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান,হৃীলা ইউনিয়নে উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর রান্না ঘরের মেঝ হইতে নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ০১ জানুয়ারি ২০২৪ ইং রাত ২২.৫০ ঘটিকার সময় জব্দ করা হয়। উদ্ধারকৃত ৫,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আসামী হৃীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজীপাড়া, ৭নং ওয়ার্ডের মৃত হাচু মিয়া, মাতা-মৃত খুইল্যা বিবির ছেলে মোঃ ইউসুফ (৫০) কে আটক করা হয়। এ সংক্রান্তে উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

  • সর্বশেষ
  • পঠিত