Tuesday, June 23, 2026

জনগণের সব আশা পূরণ করতে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন জব্বার চৌধুরী বললেন মনির আহমদ 

জিয়াবুল হক, চট্টগ্রাম সাতকানিয়া প্রতিনিধিঃ

 

চট্টগ্রাম১৪ চন্দনাইশ-সাতকানিয়া আসনের  ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরীর সমর্থনে  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে

 

৪ জানুয়ারি রাত ৯ টায় সাতকানিয়া উপজেলার ১০ কেওচিয়া ইউনিয়নের বাড়ি  ঘাটায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে কেওচিয়া ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমানের সভাপতিত্বে উত্তর সাতকানিয়া সাংগঠনিক আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালে সান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আমানুর রশিদ হিরু, ১০নং কেওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মনির আহমদ,

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শফিউল আলম সোহেল,আরিফ মুন্না,তারেক সোহান,একে এম ফারুক খান জয়,হোসেন মোহাম্মদ এহেসান,আজাদ মহান,মিজানুর রহমান,ফখরুদ্দিন জীবন,কায়সার হামিদ,সেলিম উদ্দিন,সাইফুল ইসলাম খোকন,লুৎফুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

এসময় বক্তারা বলেন বর্তমান সরকারের উন্নয়ন কে আরো গতিশীল করতে আব্দুল জব্বার চৌধুরীকে ট্রাক মার্কায় ভোট দিতে হবে কারণ তিনি মানুষের সেবা করতে জানেন বিগত দিনে তিনি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে মানুষের সেবায় নিয়োজিত ছিল, উপজেলা চেয়ারম্যান থেকে জনগণের সব সেবা করা যায় না বলে জনগণের সকল সুযোগ-সুবিধা দিতে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন, তাই আপনারা অক্ষ বদ্ধ হয়ে আগামী ৭ তারিখ ট্রাক মার্কায় ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এটাই প্রত্যাশা

  • সর্বশেষ
  • পঠিত