Tuesday, June 23, 2026

মানিকছড়িতে দ্বাদশ নির্বাচনে দুর্বৃত্তদের ফাঁকা গুলিতে আতংকের ভোট গ্রহন 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

মানিকছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে ২০টি ভোট কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন চোখে, না পড়লেও সকাল ৮টায় থেকে সুশৃঙ্খলভাবে ভোট চলেছে। মানিকছড়ি উপজেলার দুর্গম কয়েকটি কেন্দ্রে পাহাড়িদের ভোটার উপস্থিতি খুবই কম। দুপুর ২টায় দিকেও ভোটার কাস্ট ৪৭.২২ শতাংশ। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সৈয়দা সাদিয়া নূরীয়া কন্ট্রোল রুম সূত্রে জানা যায়। উপজেলার ২০টি কেন্দ্রে মোট ভোটার নারী পুরুষ সংখ্যা ৫ ৪ হাজার ১শত ৭৯জন।

২০ টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ গভামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গতকাল শনিবার রাত ১১টায় থেকে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ৭টি ফাঁকা রাউন্ড গুলি ছোঁড়ে ভোটাদের মাঝে মনের আংতক সৃষ্টি করে । আজকের রবিবার দুপুর ১২ সময়ের ভোট চলাকালীন সময়ের নির্বাচন বর্জনকারী পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সশস্ত্র গ্রুপ সংঘবদ্ধ ৪০-৫০ জন হাতের অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে চাইলে স্থানীয় জনগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ আনতে দ্রুত ঘটনাস্থলে আসেন নিবার্হী ম্যাজিস্ট্রেট শাহিনা নাছরিন ও মো: আতিকুর রহমান, মানিকছড়ি সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল একেএম কামরুজ্জামান, মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল উদ্দিনসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিতি পরিবেশ শান্ত হয়। পরে দুপুরের খাবারের পর পূর্ণরায় ভোট গ্রহন করেন প্রিজাইডিং অফিসার কাজী মাসুদুর রহমান।

এদিকে অন্যান্য ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতির লাইন না থাকলেও ভোটাররা এসে শান্তিতে ভোট দিয়ে পেরেছে ভোটারা। ফলে বিকেল দু’টা পর্যন্ত ৫৪ হাজার ১শত ৭৯ ভোটার মধ্যে ২হাজার ৫শত ৫৮১ভোটার কাষ্ট হয়। যা ৪৭.২২ শতাংশ কাস্ট হওয়ার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা কন্ট্রোল রুম।

  • সর্বশেষ
  • পঠিত