Tuesday, June 23, 2026

নগরের বাগমনিরাম ওয়ার্ডের আহ্বায়ক হলেন মানবিক ইকবাল হোসাইন জনি

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

দীর্ঘ ২৭ বছর পর গঠিত চট্টগ্রাম নগরের ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড যুবলীগের নতুন কমিটির আহ্বায়ক হলেন ইকবাল হোসাইন জনি। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের যুগ্ন সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করে আসছেন। এ নিয়ে তিনি বলেন, দীর্ঘসময় ধরে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে রাজনৈতিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদযাত্রার একজন কর্মী হিসেবে যুবলীগের নতুন দায়িত্ব আমার কাজ চালিয়ে যেতে প্রেরণা যোগাবে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পঠিত