
নিজস্ব প্রতিবেদক:
মানসিক স্বাস্থের গুরুত্ব ও সচেতনতা বাড়াতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ-চট্টগ্রাম জেলার উদ্যোগে মাইন্ডফুল হরাইজন নামক অনলাইন সেশন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১২জানুয়ারি) রাত ৯টায় এই সেশন অনুষ্ঠিত হয়।
ভিবিডি চট্টগ্রাম জেলার কমিটি মেম্বার সামির,সাফার সঞ্চালনায় সেশনটি পরিচালনা করেন জার্মান অ্যাসোসিয়েশন অফ সাইকোলজিস্টের মনোবিজ্ঞানী সুজন নীল। এতে শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
পুরো সেশনে মনোবিজ্ঞানী সুজন নীল কিভাবে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া যায়, এর গুরুত্ব বিষয়ে আলোকপাত করেন।
তিনি বললেন, আমাদের হাতে একটি জীবন আছে। সেটিকে চাইলে আমরা নিজ হাতে গলা টিপে হত্যা করতে পারি আবার সে জীবনকে আমরা মুক্ত বিহঙ্গের মতো উড়িয়ে দিতে পারি। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা আমাদের জীবন কিভাবে সাজাবো।
ভিবিডি চট্টগ্রাম জেলার পাবলিক রিলেশনস অফিসার জয়নাল আবেদীন বলেন, মাইন্ডফুলনেস ম্যাডিটেশন এবং স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়গুলো সুখী এবং গতিশীল জীবনধারা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। জীবনের গতিশীলতার কারণে, আমাদের কাজ, জ্ঞানীয় ক্রিয়া এবং মানসিক সুস্থতা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়। তাই মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝার পাশাপাশি, মানসিক সুস্থতা ও মানসিক শান্তি খুঁজে পাওয়া অপরিহার্য। কারণ আমাদের মানসিক সুস্থতা আমাদের জীবনের কাজ, আবেগ, চিন্তাভাবনা কে প্রতিনিয়ত প্রভাবিত করে। সে ভাবনা থেকে আমাদের স্বেচ্ছাসেবকদের জন্য বিনামূল্যে এই সেশনের আয়োজন করা হয়েছে।
মাইন্ডফুল হরাইজন অনলাইন সেশনটির নলেজ পার্টনার হিসেবে ছিলো সাইকোলজিক্যাল রিভিউ।

