
খন্দকার মহিবুল হক, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ৯ই মার্চ ২০২৪ এ অনুষ্ঠিত হবে। একই সাথে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচনও অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।
এ ছাড়া উপজেলা, জেলা পরিষদ উপনির্বাচন হবে। এর বাইরেও মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া কিছু ইউনিয়ন পরিষদেও নির্বাচন হবে।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক ওরফে রিফাত (৬৬) গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। নির্বাচন কমিশন বিধি অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়।
নির্বাচন কমিশনার জানান অতি দ্রুত সময়ের মধ্যেই তফসিল ঘোষনা করা হবে।

