Tuesday, June 23, 2026

সাতকানিয়ার করইয়া নগর ইয়ংস্টার সোসাইটির আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে

জিয়াবুল হক চট্টগ্রাম সাতকানিয়া প্রতিনিধিঃ

 

 

 

খেলাধুলায় বাড়ে বল-মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ চট্টগ্রামে  সাতকানিয়া উপজেলার করইয়া নগর ইয়ংস্টার সোসাইটির উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।

 

২৬ শে জানুয়ারি শুক্রবার রাতে করইয়া নগর সুম্মা সিকদার পাড়া  ব্রিজ সংলগ্ন মাঠে উক্ত জমজমাট ব্যাডমিন্টেন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

খেলায় অংশগ্রহণ করেন ফকিরপাড়া একাদশ বনাম কফিল একাদশ ।

 

দীর্ঘক্ষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফকির পাড়া একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি লোফেনেন কপিল একাদশ

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান মজিব,

 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নং ছদাহা ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিন বি. এ,

 

উক্ত খেলায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী

এম এ আব্বাস,

চট্টগ্রাম রিয়াউদ্দিন বাজার তামাকুমন্ডি লাইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আব্বাস উদ্দিন জুয়েল,

 

বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজিজ,করইয়া নগর সুম্মা শিকদার করার কৃতি সন্তান মাওলানা শফিকুল ইসলাম, আফসার কামাল ভুট্টোু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পঠিত