
রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
শুক্রবার (২৭ জানুয়ারি) গভীররাতে নগরীর ষোলশহর, দুই নম্বর গেট, রেলস্টেশন, বায়েজিদ বোস্তামী, মুরাদপুর, বহদ্দারহাট এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।
সংগঠনের সদস্যরা সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করছেন। পাশাপাশি রক্তদান, রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. সোয়াইবুল ইসলাম চৌধুরী দৈনিক মুক্তখবর কে বলেন, ‘এই শীতে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই প্রয়োজন। আমাদের মোটা কাপড় থাকলেও আমাদের শহরে অনেকেই শীতে কষ্ট পাচ্ছেন। সেটি নিয়ে আমাদের ভাবতে হবে।’
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা মো.মোজাম্মেল হোসেন, মো. গোলাম সরওয়ার, প্রধান উপদেষ্টা এস এম আবু বকর শহীদ, সভাপতি মো. রাকিব উল্লাহ্, সহ-সভাপতি নয়ন আশ্চর্য সুভাস, সাধারণ সম্পাদক মো. রেজাউল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রাহাতুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আইয়ুব খাঁন, ত্রাণবিষয়ক সম্পাদক মো. রোমান হোসেন, প্রচার সম্পাদক মো. আরিফ আহম্মেদ হৃদয়, কার্যকরী সদস্য মো. বাপ্পি, মো.আল-আমিন, মো. শাকিল, মো. রাকিব চৌধুরী, মো. ইউনুস রাহাত, মো.বেলাল প্রমুখ।

