Tuesday, June 23, 2026

মাইজ ভান্ডার আহমদিয়া উচ্ছ বিদ্যালয়ের তারুন্য নির্ভর পরিচালনা কমিঠি 

নিজস্ব প্রতিবেদকঃ

 

দীর্ঘ ৩ মাসের নির্বাচনী প্রক্রিয়া শেষে মাইজ ভান্ডার আহমদিয়া উচ্ছ বিদ্যালয়ের পূর্ণাঙ্গ নির্বাচিত কমিঠি অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ড । নিয়মানুযায়ী চলমান কমিঠির মেয়াদ পূর্তির ৮৫ দিন আগে ফঠিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে মাধ্যমিক শিক্ষা অফিসার ডঃ সেলিম রেজা প্রিসাইডিং অফিসার নিযুক্ত হলে তিনি তফসিল ঘোষণা করেন, খসড়া ও চূড়ান্ত ভোটার লিস্ট অনুমুদিত ও যতাযত নিয়মে প্রচারিত হয় এবং ইচ্ছুক প্রার্থীগণ মনোনয়ন ফরম সংগ্রহ করে নির্ধারিত সময় এর মধ্যে জমা দেন। স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া শেষে বিদ্যালয় পরিদর্শক ডঃ বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত স্মারকে কমিঠি অনুমোদন দেয় চট্টগ্রাম শিক্ষাবোর্ড। এবারের নির্বাচিত কমিঠি প্রবীণ ও নবীনের সম্বনয়ে গঠিত হলেও অনেকটা তারুন্য নির্ভর । নব নির্বাচিত কমিটির প্রতিস্টাতা সদস্য শাহছুফি সৈয়দ ডাঃ দিদারুল হক মাইজভাণ্ডারী, সভাপতি শাহাজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী, সদস্য সচিব (পদাধিকারবলে) মোঃ সেলিম চৌধুরী (প্রধান শিক্ষক), দাতা সদস্য দৈনিক শেষ সংবাদ প্রত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চিফ ইঞ্জিঃ হাবিবুর রহমান ও অভিবাবক শ্রেণিতে মোঃ সেলিম খান (অভিবাবক প্রতিনিধি), আইয়ুব আলী (অভিবাবক প্রতিনিধি), আলী আকবর (অভিবাবক প্রতিনিধি), সেলিম উদ্দীন (অভিবাবক প্রতিনিধি), রশেদা আক্তার (মহিলা অভিবাবক প্রতিনিধি) এবং শিক্ষক শ্রেণিতে মোঃ মনছুর আলম (শিক্ষক প্রতিনিধি), হাসান মাহমুদ তানজির (শিক্ষক প্রতিনিধি), নিশাত আরা রিপা (মহিলা শিক্ষক প্রতিনিধি) নির্বাচিত হন। মেধাবী, অভিজ্ঞ ও দক্ষ সংগঠকের সম্বনয়ে গঠিত এই কমিঠি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সাধন ও নিয়ম শৃংখলা সমন্বিত রাখতে কাজ করে যাবেন বলে মনে করে এলাকাবাসী ।

  • সর্বশেষ
  • পঠিত