মাওলানা কাজী আনোয়ারুল ইসলাম খান (রহ.)’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদকঃ

 

ইহলৌকিক জীবনকে বর্ণাঢ্য কর্মকাণ্ডে সুশোভিত করে সমাজের জন্য যাঁরা আদর্শ হয়ে আছেন; অধ্যক্ষ মাওলানা কাজী আনোয়ারুল ইসলাম খান (রহ.) তাঁদেরই একজন। চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন গ্রামে ১৯৬২ সালের ২৯ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। এশিয়াখ্যাত চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা থেকে ফাজিল, কামিল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক (আরবি) ও স্নাতকোত্তর সাফল্যের সাথে সম্পন্ন করেন। বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় আরবি প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করে পরবর্তীতে হযরত খাজা কালু শাহ (রহ.) এবং ফয়জুল বারী ফাজিল মাদরাসায় অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। তিনি অসংখ্য মসজিদে খেতাবতের দায়িত্ব পালন এবং ওয়ায-নসীহত ও লিখনির মাধ্যমে দ্বীন-মাযহাবের ধারাবাহিক খেদমত করে গেছেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যুগ্ম-মহাসচিবের দায়িত্বে অব্যাহত থেকে তিনি সামাজিক-রাজনৈতিক ভূমিকা পালন করেন। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। হাজার-হাজার শিক্ষার্থী, ভক্ত-অনুগ্রাহীর উপস্থিতিতে তাঁর নামাযে জানাযা এবং দাফন সম্পন্ন হয়। আল্লাহ তায়ালা তাঁর রফয়ে দারাজাত করুন, আমিন।

[recent_tabs]