
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও প্রতিনিধিঃ
একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন
ঈদগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও প্রবাসী আওয়ামীলীগ মক্কা শাখার সভাপতি
সামসুল আলম।
২১ ফেব্রুয়ারী সকালে শতাধিক লোকজন নিয়ে তিনি ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করলেন। এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী আওয়ামীলীগের নেতা জিয়াবুল হক, সাংস্কৃতিক কর্মী সেলিম রেজা,শামীম শহিদ, ঈদগাঁও ভিলেজ ডক্টর ফোরামের নেতা আলমগীর, ব্যবসায়ী আলমগীর মাহমুদ, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইরফানুল করিমসহ প্রবাসী আওয়ামীলীগ নেতাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

