
পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হুলাইন হযরত এয়াছিন আউলিয়া হামিদীয়া আবেদীয়া সিনিয়র মাদ্রাসা,পটিয়া,চট্টগ্রাম’র সম্মানিত উপাধ্যক্ষ এবং শায়খুল হাদীস মুহাম্মদ মুঈন উদ্দীন আশরাফী (মা.জি. আ.) এর সহপাঠী হযরতুল আল্লামা মাওলানা ওবাইদুল হক ফারুকী (মাঃজিঃআঃ) সরকারি বিধি মোতাবেক ২৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে দীর্ঘ ৪২ বছর বর্ণিল শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেছেন।
উল্লেখ্য তিনি দীর্ঘকাল শিক্ষকতা পেশায় নিন্মোক্ত প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
প্রভাষক,ছোবহানিয়া কামিল মাদ্রাসা,চট্টগ্রাম (১৯৮৩-১৯৮৫ খ্রি.),
উপাধ্যক্ষ, আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা,চট্টগ্রাম (১৯৮৬-১৯৯১ খ্রি.),
প্রভাষক, চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা,চট্টগ্রাম (১৯৯১-১৯৯৫ খ্রি.),
উপাধ্যক্ষ, কদলপুর হামিদিয়া সিনিয়র মাদ্রাসা,চট্টগ্রাম (১৯৯৫-১৯৯৬খ্রি.),
উপাধ্যক্ষ,(সাময়িক ভারপ্রাপ্ত অধ্যক্ষ) হুলাইন হযরত এয়াছিন আউলিয়া হামিদীয়া আবেদীয়া সিনিয়র মাদ্রাসা , চট্টগ্রাম (১৯৯৬-২০২৪ খ্রি.)

