Tuesday, June 23, 2026

যথাযথ মর্যাদায় রাউজানে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাউজানে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে রাউজান সদর মুন্সির ঘাটস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত সভায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনা বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা কাজী মোহাম্মদ ইকবাল, জানে আলম জনি,জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, এস এম বাবর, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, তছলিম উদ্দিন, শওকত হোসেন, আলী আজগর চৌধুরী, আব্দুল লতিফ, যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল,তপন দে, আজাদ হোসেন, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন ইমু, সাখাওয়াত হোসেন পিবলু, আরমান সিকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • পঠিত