
নিজস্ব প্রতিবেদকঃ
গত বছরের ন্যায় অমর একুশে বইমেলার শেষ দিনে শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘সানবির রংতুলি’র লেখক শেখ আব্দুল্লাহ ইয়াছিনের আয়োজনে লেখক পাঠক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
‘শিশুর জন্য রঙিন পৃথিবী সাজাই’ শ্লোগানকে সামনে রেখে গত শনিবার (২ মার্চ ) চট্টগ্রাম অমর একুশে বইমেলার গেইট প্রাঙ্গণ সাত রাস্তার মুখে এ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আড্ডায় শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘সানবির রংতুলি’ গ্রন্থের লেখক শেখ আব্দুল্লাহ ইয়াছিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ কবি ও লেখক কাজী আমির হোসেন রিপন, কবি কামরান চৌধুরী, লেখক শিপন নাথ, সাংবাদিক রেদোয়ান আহমদ সহ প্রমুখ।
লেখক পাঠক সন্ধ্যায় বক্তারা শিশুকে বই তুলে দেওয়া ও বইমুখী করার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, শিশুদের বিকাশের জন্য ডিভাইসের পরিবর্তে তাদের হাতে বই তুলে দিতে হবে। এখন অনেক শিশুরা ভালো ভাবে কথা বলতে শিখে না, তাদের মাঝে জড়তা কাজ করে। সেজন্য অভিভাবকদের শিশুদের সব কিছু ধরে ধরে শেখাতে হবে, শেখার প্রতি শিশুদের ভালো লাগা, উৎসাহ তৈরি করতে হবে। আর সমাজের এই কাজটি করতে হবে শিশু সাহিত্যিকদের। শিশু সাহিত্যিকেরা এতে বিশেষ ভূমিকা রাখতে পারে বলেও অভিমত বক্তাদের।
প্রসঙ্গত, ২০২২ বইমেলায় অক্ষরবৃত্ত প্রকাশনী হতে গল্পগ্রন্থটি প্রকাশিত হয়। মেলায় বইটির মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. শিরীন আখতার চৌধুরী।
শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘সানবির রংতুলি’তে শিশুদের হীনমন্যতা, বাবা-মা কিংবা অভিভাবকদের শিশুদের ইচ্ছে বা চাওয়া-পাওয়াকে চাপিয়ে সন্তানদের উপর তাদের ইচ্ছে ছাপিয়ে দেওয়ার অবশ্যম্ভাবী ফলের বিপরীতে শিশুদের প্রতিক্রিয়া এবং তার থেকে উত্তরণের উপায় নিয়ে সাজানো হয়েছে গল্পগ্রন্থটি। তরুণ লেখক শেখ আব্দুল্লাহ ইয়াছিন তার বইটিতে দেখিয়েছেন, এসব থেকে বেরিয়ে এসে কিভাবে সন্তান ও অভিভাবকের মাঝে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠন করা যায়-তা নিয়ে।

