
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের জননন্দিত নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, এমএলএ, বর্ষীয়ান রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন ও জননেতা মরহুম এম. ইসহাক মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী আগামী ২৪ জুলাই ২০২৪। এদিন মহান এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জননেতা এম. ইসহাক মিয়া স্মৃতি সংসদ, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল ও বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের যৌথ উদ্যোগে নগরীর চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। আলোচনায় কেন্দ্রীয়, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
স্মরণসভা উপলক্ষে মরহুম জননেতা এম ইসহাক মিয়ার স্মৃতিকে এবং তার জীবনাদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে ‘স্মৃতিতে অবিনশ্বর’ নামক একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হবে। উক্ত স্মারকগ্রন্থে জননেতা এম. ইসহাক মিয়ার উপর স্মৃতিচারণমূলক, জীবনীভিত্তিক ও স্মরণোত্তর বিভিন্ন লেখা, প্রবন্ধ/নিবন্ধ এবং গুরুত্বপূর্ণ/ঐতিহাসিক ছবি আগামী ২০ জুলাইয়ের মধ্যে সম্পাদক, ‘স্মৃতিতে অবিনশ্বর’, সাবের প্লাজা (৬ষ্ঠ তলা), বারেক বিল্ডিং মোড়, আগ্রাবাদ, চট্টগ্রাম ও ই-মেইল newsdigital24@gmail.com-এ প্রেরণের অনুরোধ জানিয়েছেন জননেতা এম. ইসহাক মিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান।

