
ভাইরাল:
ভাইরাল হতে আজ
কত কিজে চলছে,
হইচই চারিদিকে কে কি বলছে।
এদিক ওদিক সবদিক ঘুরছে।
লাইক,ভিউ,কমেন্ট,
এর সংখ্যাটাও বাড়ছে।
কার কত ফলোয়ার,
তার হিসেব চলছে।
ভাইরাল হতে কভু,
গুজবটাও ছড়াচ্ছে।
ইউটিউব চ্যানেল নতুন খুলছে
ব্লগিং হচ্ছে নানান বিষয়ে।
ভালো কাজে ভাইরাল
কজনই বা হচ্ছে।
ভাইরালের জন্যই
এতকিছু করছে।