
প্রেস বিজ্ঞপ্তি-
বঙ্গবন্ধুর সহচর জহুর আহমেদ চৌধুরী বাংলার মেহনতী মানুষের নেতা ছিলেন- ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির অন্তভূক্ত
থানা কমিটি সমূহের যৌথ উদ্যোগে উপমহাদেশের প্রখ্যাত রাজনৈতিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর মুক্তিযুদ্ধের সংগঠক জননেতা মরহুম জহুর আহমেদ চৌধুরীর ৫০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল পয়লা জুলাই বিকাল ৪টার সময় চট্টগ্রাম একাডেমি হলে সৈনিক লীগের খুলশী থানা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে বঙ্গবন্ধু নামে সাথে জহুর আহমেদ চৌধুরীর নাম লিখতে হবে, এই জহুর আহমেদ চৌধুরীর বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করে গেছেন,২৬ শে মার্চে রাতে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা জহুর আহমেদ চৌধুরীর বাসায় পাঠায় ছিলেন, জহুর আহমেদ চৌধুরীর স্বাধীনতা যুদ্ধের সংগঠক হিসেবে চট্টগ্রাম বিভাগের যুদ্ধ পরিচালনার নেতৃত্ব দিয়েছেন। জহুর আহমেদ চৌধুরীর ছিলেন একজন মেহনতী মানুষের নেতা,তিনি আরো বলেন জহুর আহমেদ চৌধুরীর আদি বাড়ী আমার বাড়ী একজায়গায় হওয়াতে আমার সুভাগ্য হয়েছিল জহুর আহমেদ চৌধুরীর সান্নিধ্যে পাওয়ার, বঙ্গবন্ধু সৈনিক লীগকে সাধুবাদ জানাচ্ছি জহুর আহমেদ চৌধুরীর মতো কালজয়ী মহাপুরুষের স্মরণ সভার আয়োজন করার জন্য। জহুর আহমেদ চৌধুরীর ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে, কারণ জহুর আহমেদ চৌধুরীর কোনো সাধারণ মানুষ নয় তিনি একজন বাংলাদেশ সৃষ্টির অংশ।
বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সদস্য একেএম ওসমান গনি প্রধান আলোচক হিসেবে জহুর আহমেদ চৌধুরীর স্মৃতির প্রতিশ্রদ্ধাশীল হয়ে বক্তব্যতে বলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ জহুর আহমেদ চৌধুরীর স্মরণ সভার আয়োজনের মাধ্যমে রাজনীতি ইতিহাসের রাজপুত্রকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরেছেন তাঁর জন্য কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক তামজিদ বিন রহমান তূর্য সাহেবের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটিকে স্বাগত জানাচ্ছি। বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির আহবায়ক সাংবাদিক গবেষক টেলিভিশন উপস্থাপক চট্টগ্রাম উন্নয়ন সংগঠক মো. কামাল উদ্দিন জহুর আহমেদ চৌধুরীর উপর তথ্য ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন, জহুর আহমেদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তারই সুযোগ্য পুত্র জসিম উদ্দিন চৌধুরী স্মরণ সভার আয়োজক সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরো বক্তব্য রাখেন রাখেন কেন্দ্রীয় নেতা মিতুল দাশ, কর্ণফুলী থানা আওয়ামী লীগের উপদেশ সাবেক ছাত্র লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ চৌধুরী ভাস্কর, ওয়াসার সাবেক প্রধা প্রকৌশলী ইন্জিনিয়ার মোহাম্মদ নুরুল আবছার,যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম সিকদার, আবছারুল হক, আব্দুল হালিম রানা, ইন্জিনিয়ার নুরুল আলম উজ্জ্বল,মহিলা নেত্রী তামান্না জাহান,মোহাম্মদ জসিম উদ্দিন,মোহাম্মদ রাসেদ, বায়েজিদ থানা আহবায়ক আব্দুল আল মামুন, সদরঘাট থানা যুগ্ন আহবায়ক মোহাম্মদ ইকবাল, পতেঙ্গা থানা যুগ্ম আহবায়ক হায়দার আলী, বায়েজিদ থানা কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুর,অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সদস্য মোহাম্মদ ফারুক, অনুষ্ঠান শুরুতেই কোরান থেকে তেলওয়াত ও দোয়া করে মোনাজাত করন হাফেজ মোহাম্মদ ইফতিহাদ, ঝড়বৃষ্টি মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় থেকে নেতা কর্মীরা স্মরণ সভায় উপস্থিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন।

