, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

আগামী ৬ সেপ্টেম্বর জুমাবার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ আঞ্জুমান আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুসে ঈদে মিলাদু্ন্নবী (দ:)

সেলিম চৌধুরী,পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিন জেলার ব্যবস্হাপনায়, সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ ও মওলা সুলতানপুরী (ক:) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় ঐতিহাসিক পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদু্ন্নবী (দ:) আগামী ৬ সেপ্টেম্বর ২ রবিউল আউয়াল জুমাবার অনুষ্ঠিত হবে। জুলুসটি সকাল ৮ টায় পটিয়া উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতগাছিয়া দরবার শরীফ বড় মিঞা মঞ্জিল বাইতুজ্জাকেরিন শাহী ময়দানে গিয়ে জমায়েত, পরবর্তীতে জুমার নামাজ আদায়, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণের মধ্যে দিয়ে সমাপ্ত হবে।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে জুলুসের নেতৃত্ব দিবেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন হযরত শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:)। বিশেষ মেহমান হিসেবে থাকবেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:)।এতে হাজার হাজার আশেক, ভক্ত, মুরিদান অংশগ্রহণ করবেন। উক্ত জুলুস সফল করার জন্য আঞ্জুমান আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিন জেলার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম নুরু সকলের প্রতি আহবান জানিয়েছেন।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত