, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 80%

১৫৫ কেজির কোরাল ঘিরে চট্টগ্রামে কৌতূহল,

কেজিপ্রতি দাম ১,৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক কোরাল মাছ। সচরাচর এত বড় কোরাল বাজারে না আসায় মাছটি ঘিরে ক্রেতা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মাছটি বাজারে আনা হলে সেটি দেখতে ভিড় করেন শতাধিক মানুষ। অনেকে স্মার্টফোনে ছবি ও ভিডিও ধারণ করেন, আবার কেউ শুধু বিরল আকৃতির মাছটি একনজর দেখতেই বাজারে ভিড় জমান।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, সুন্দরবন-সংলগ্ন উপকূলীয় সমুদ্র এলাকায় জেলেদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এই কোরাল মাছটি। পরে দ্রুত চট্টগ্রামের কাজীর দেউড়ি মাছ বাজারে এনে বিক্রির জন্য প্রদর্শন করা হয়।

মাছটির ওজন ১৫৫ কেজি। প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। সে হিসেবে পুরো মাছটির সম্ভাব্য বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। তবে একসঙ্গে পুরো মাছ বিক্রির পরিবর্তে ক্রেতাদের চাহিদা অনুযায়ী কেটে কেজি দরে বিক্রি করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মাছ বিক্রেতারা জানান, এত বড় আকারের কোরাল মাছ স্থানীয় বাজারে খুব কমই আসে। তাই মাছটি ঘিরে সাধারণ মানুষের আগ্রহও ছিল চোখে পড়ার মতো। তাদের আশা, বিরল আকৃতির এই মাছটি দ্রুতই বিক্রি হয়ে যাবে।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত