, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 94%

ডেভিড ইমনকে রিমান্ডে নিতে শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনের রিমান্ড আবেদন আজ (রোববার) আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হবে। মামলার তদন্তের স্বার্থে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করবেন তদন্ত কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিমান্ড শুনানিতে তদন্তের অগ্রগতি, গ্রেপ্তারের প্রেক্ষাপট এবং মামলার প্রয়োজনীয় দিকগুলো আদালতের সামনে তুলে ধরা হবে। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর বা নামঞ্জুরের বিষয়ে আদেশ দেবেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ডেভিড ইমনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে ঘিরে একাধিক মামলার তদন্তও চলমান। তদন্ত কর্মকর্তাদের মতে, রিমান্ড মঞ্জুর হলে অপরাধচক্র, সহযোগী এবং ঘটনার নেপথ্যের তথ্য উদঘাটনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

এদিকে, আলোচিত এই মামলার কার্যক্রম ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত