, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

পোড়া তেল ও বাসি খাবারের অভিযোগে পতেঙ্গার ৩ প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পোড়া তেল ব্যবহার এবং খাদ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার তিনটি খাদ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিচালিত অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযানে হোটেল পতেঙ্গাকে সর্বোচ্চ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে পোড়া তেল দিয়ে খাবার প্রস্তুত, বাসি গ্রিল, কাঁচা মাছ ও মাংস একসঙ্গে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া চাটগাঁও রান্নাঘরকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ১০ হাজার টাকা এবং ভ্যালেন্সিয়া ফুড কর্নারকে অস্বাস্থ্যকরভাবে খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত