, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

কক্সবাজার থেকে বাইকে ইয়াবা পাচার, র‍্যাবের জালে ৬

নিজস্ব প্রতিবেদক

পর্যটকের ছদ্মবেশে কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামে পাচারের চেষ্টার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন একাধিক মোটরসাইকেলের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। পরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে নিজেদের পর্যটক হিসেবে পরিচয় দিয়ে মোটরসাইকেলে মাদক পরিবহন করছিলেন। তারা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

র‍্যাবের দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক পাচারচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার রোধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত