, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

কক্সবাজারের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

তিনি বলেন, কক্সবাজারের বিপুল পর্যটন সম্ভাবনাকে পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব। একই সঙ্গে সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে কার্যকরভাবে কাজে লাগিয়ে রাজস্ব আয় বাড়ানোর সুযোগ রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। এ লক্ষ্যে ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোচ্ছে।

তিনি আরও বলেন, কক্সবাজারকে কেন্দ্র করে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। এর অংশ হিসেবে একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত