, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় পতন, পাসের হার ৫৯.৪৮%

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বোর্ড ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর বোর্ডটিতে পাস করেছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী। গত বছর এই হার ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১১ হাজার ৮৪৩ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর মোট ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন।

বিভাগভিত্তিক ফলাফলেও পাসের হার কমেছে। বিজ্ঞান বিভাগে এবার পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৬০ দশমিক ১২ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৭৯ শতাংশ।

গত বছরের তুলনায় বিজ্ঞান বিভাগে পাসের হার কমেছে ৮ দশমিক ১৬ শতাংশীয় পয়েন্ট। ব্যবসায় শিক্ষায় কমেছে ১৩ দশমিক ৪২ শতাংশীয় পয়েন্ট এবং মানবিক বিভাগে কমেছে ১৬ দশমিক ২৩ শতাংশীয় পয়েন্ট।

এলাকাভিত্তিক ফলাফলে চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৪ শতাংশ। চট্টগ্রাম জেলায় ৫৭ দশমিক ১৩ শতাংশ, কক্সবাজারে ৫৭ দশমিক ৩০ শতাংশ, রাঙামাটিতে ৪১ দশমিক ১৭ শতাংশ, খাগড়াছড়িতে ৩৪ দশমিক ৯৯ শতাংশ এবং বান্দরবানে ৪৭ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এবার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিপরীতে ৮টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত