, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

চট্টগ্রামে হোটেলে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে তাঁর স্ত্রী তাহমিনা আক্তার (২৮) ও ১০ মাস বয়সী শিশু সন্তান ফাতেয়া আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বড়তাকিয়া এলাকার ‘হোটেল রিলেক্স জোন’ থেকে পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

আমিনুল ইসলাম মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ লাইনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে আমিনুল ইসলাম ও তাঁর স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে সন্তানের জন্মনিবন্ধনের কথা বলে স্ত্রী ও শিশুকে নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। পরে বড়তাকিয়ার ওই আবাসিক হোটেলের একটি কক্ষে তাঁদের পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করে। একই কক্ষ থেকে তাঁর স্ত্রী ও শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত