জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে দেশের দোকান, মার্কেট ও শপিংমল বন্ধের সময় আরও এগিয়ে এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে গত ১১ জুন থেকে দোকান ও শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময় এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়েছে।
সরকারের নির্দেশনায় আরও বলা হয়েছে, আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় চলমান বা আয়োজন করা মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এ সময়সীমার আওতামুক্ত থাকবে।
সরকারের পক্ষ থেকে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নতুন সময়সূচি ও নির্দেশনা মেনে চলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইতি/
