, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

কক্সবাজারের হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল কবির (৪৪) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা আবাসিক হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। আতাউল কবির টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির একাই হোটেলটিতে ওঠেন। শুক্রবার বেলা ১১টায় তাঁর কক্ষ ছাড়ার কথা ছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেলকর্মীদের সন্দেহ হয়। কয়েক দফা দরজায় নক করেও সাড়া না পেয়ে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতরে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থল থেকে তাঁর জাতীয় পরিচয়পত্র, পুলিশ পরিচয়পত্র, চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রসহ ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আবছার জানান, আতাউল কবির ওই ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর পারিবারিক কলহ চলছিল বলে তাঁরা জানতে পেরেছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা চলছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত