ফটিকছড়ি উত্তর উপজেলার মির্জার হাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিশিষ্ট কর আইনজীবী ও ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের সহ-সভাপতি চৌধুরী খালিদ বিন সরোয়ারকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় পরিষদের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের সভাপতি মো. ইদ্রিছ চৌধুরী, সাবেক সভাপতি এস. এম. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আযাদ, প্রচার সম্পাদক ড. বরুণ কুমার আচার্য বলাইসহ পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, চৌধুরী খালিদ বিন সরোয়ারের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে মির্জার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ও সামগ্রিক পরিবেশ আরও উন্নত হবে।
তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করে পরিষদের নেতৃবৃন্দ বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় তাঁর দায়িত্বকাল সফল, সুষ্ঠু ও কল্যাণময় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ইতি/
