, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

অভিষেক ও শপথের সঙ্গে মানুষের পাশে সূর্যগিরি আশ্রম শাখা

নিজস্ব প্রতিবেদক

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর সূর্যগিরি আশ্রম শাখার নবগঠিত ২০২৬-২০২৭ মেয়াদের কমিটির অভিষেক, শপথ গ্রহণ, ত্রাণ বিতরণ ও মরমী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় নবনির্বাচিত সভাপতি রুবেল শীলের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবগঠিত কার্যকরী কমিটির সদস্য, উপদেষ্টা ও নির্বাহী সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান খানকা এ দারুল আফফারের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এস এম এম সেলিম উল্লাহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর রওজা শরীফের খাদেম মওলানা হাবিব উল্লাহ, মাওলানা এস এম এম সেলিম উল্লাহ, মরমী সংগীতশিল্পী ছৈয়দ নাছির উদ্দীন, সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ বরুণ কুমার আচার্য্য, উপদেষ্টা পণ্ডিত তরুণ কুমার আচার্য্য ও ছৈয়দ রাব্বী।

শপথ গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি রুবেল শীলের সভাপতিত্বে এবং সমীর কান্তি দাশের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার, মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও মানবসেবার আদর্শকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সূর্যগিরি আশ্রমের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যা-পরবর্তী সময়েও সংগঠনটি স্থানীয় ও আশপাশের এলাকার মানুষের সহযোগিতায় বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনা করছে।

তারা আরও বলেন, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলা এবং মানুষের কল্যাণে কাজ করাই এ ধরনের সংগঠনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠান উপলক্ষে এলাকার বিভিন্ন মানুষের মধ্যে উপহার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পরে মরমী সংগীতশিল্পী ছৈয়দ নাছির উদ্দীনের পরিবেশনায় মরমী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষপর্বে বিশ্বশান্তি ও সবার কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিপ্লব চৌধুরী, অভিবসু মল্লিক, মিটু গুপ্ত, শংকর দাশ, দীপ আচার্য, ঝুন্টু শীল, রণধীর শীল, ডা. উজ্জ্বল শীল, সাজিব শীল, ইমন পাল, মানিক বড়ুয়া, ঝুমুর সর্দার, সনজিত দে, শিপ্রা বসু মল্লিক, বিষ্ণা শীল, মৌসুমি চৌধুরী, কাবেরী দাশ, সুমি চৌধুরী, সোমা শীল, সুইটি আচার্য, সুজন শীল, পড়শী শীল, পুষ্পা শীল, বৃষ্টি শীল, শ্যামল নন্দী, মোহাম্মদ তানজিদ, কৃষ্ণ বৈদ্য, ধীমান দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত