, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

CLUB 94 BD-এর উদ্যোগে হেদায়েত উল্লাহ তুর্কীর জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক

CLUB 94 BD-এর এডমিন, নাট্যকার, প্রযোজক, অভিনেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হেদায়েত উল্লাহ তুর্কীর জন্মদিন উপলক্ষে সংগঠনটির উদ্যোগে এক আনন্দঘন মিলনমেলার আয়োজন করা হয়েছে।

১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিপরীতে হোটেল মেট্রো লাঞ্চ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান ও কেক কাটার মধ্য দিয়ে তাঁর জন্মদিন উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে CLUB 94 BD-এর পক্ষ থেকে হেদায়েত উল্লাহ তুর্কীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং কেক কাটার মাধ্যমে জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে CLUB 94 BD-এর ক্রিয়েটর ও এডমিন, লেখক, গবেষক ও কলামিস্ট তসলিম উদ্দীন রানা, উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম, নুর জুয়েলার্সের স্বত্বাধিকারী আরিফ জামান, বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেন, ব্যবসায়ী কামরুজ্জামান ড্যানিয়েল, বিশ্ববন্ধু ৯৪ পরিবারের উপদেষ্টা গাজী বিলাল হোসেন মিণ্টু, ফ্রেন্ডস ক্লাব ৯৪-এর ক্রিয়েটর আরিফুর রহমান, স্বদেশ প্রবাস ৯৪-এর সভাপতি শাকিল আহমেদ ভূঁইয়া, Dundee 94-এর ক্রিয়েটর লিটন প্রধান, Best 94 of Bangladesh-এর ক্রিয়েটর গোলাম রব্বানী, নোফেল ৯৪-এর ক্রিয়েটর আব্দুর রহিম, উঠান ৯৪-এর ক্রিয়েটর শিমুল গুপ্ত, Paltan 94-এর ক্রিয়েটর বেলাল হোসেন অভিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বেলাল হোসেন, লায়ন বেলাল সরকার, এমদাদুল হক মিলন, ইমরান রানা, বিএম নাসির, মনিরুজ্জামান টিপু, কাজী জামাল হোসেন, সাহিদা আক্তার, রুবি ইসলাম ও শিউলি ইসলামসহ অনেকে অংশ নেন।

আয়োজকরা জানান, পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার পাশাপাশি হেদায়েত উল্লাহ তুর্কীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এ আয়োজন করা হয়।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত