, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সূচি ঘোষনা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষার মাধ্যমে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৫ নভেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

রোববার (২৩ আগস্ট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সভায় ভর্তি পরীক্ষা ও অনলাইন আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানানো হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ‘এ’ ইউনিটের পরীক্ষা ৩০ জানুয়ারি, ‘সি’ ইউনিটের ২৯ জানুয়ারি, ‘বি’ ইউনিটের ৫ ফেব্রুয়ারি এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি, ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সূচি

  • সি ইউনিট: ২৯ জানুয়ারি ২০২৭
  • এ ইউনিট: ৩০ জানুয়ারি ২০২৭
  • বি-১ উপ-ইউনিট: ৩ ফেব্রুয়ারি ২০২৭
  • বি-২ উপ-ইউনিট: ৪ ফেব্রুয়ারি ২০২৭
  • বি ইউনিট: ৫ ফেব্রুয়ারি ২০২৭
  • ডি ইউনিট: ৬ ফেব্রুয়ারি ২০২৭
  • ডি-১ উপ-ইউনিট: ৮ ফেব্রুয়ারি ২০২৭

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ বোর্ডে ভর্তি-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ ও পরবর্তী নির্দেশনা পাওয়া যাবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত