, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 92%

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় কার বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে গেছে দ্রুতগতির একটি ট্রাক। এতে প্রাইভেট কারটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় গাড়িটির চালক তানভীর হোসেন আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় হাক্কানী পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে মহাসড়কের ইউটার্ন দিয়ে ঘোরার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর কারটি ট্রাকের সামনের অংশের নিচে আটকে যায়। পরে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রাকটি।

এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক তানভীর হোসেন আহত হন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়।

কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত