ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের দায়িত্ব নতুন করে নির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি অনুপস্থিত থাকলে এ মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সাচিং প্রুকে। তিনি অনুপস্থিত থাকলে একই দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রীরা জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্ব পালনের ব্যবস্থাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া এ বিষয়ে আগে জারি করা প্রজ্ঞাপনগুলোর অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। নতুন আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে।
ইতি/
