, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 92%

বোয়ালখালীতে মাদক সেবন করে মাতলামি, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবন করে মাতলামির অভিযোগে মো. আরাফাত (৩০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের সৈয়দ নগর এলাকায় অভিযান চালিয়ে আরাফাতকে আটক করে বোয়ালখালী থানা পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

আটক আরাফাত উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপ গ্রামের মজিব বলি বাড়ির শফিউল আলমের ছেলে।

বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আরাফাতকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর দণ্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত