সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুমোদন করেছে সরকার। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়।
নতুন স্কেলে আগের মতোই সরকারি চাকরিতে ২০টি গ্রেড রাখা হয়েছে। এতে সর্বনিম্ন ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। নতুন বেতনস্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
গ্রেডভিত্তিক নতুন প্রারম্ভিক মূল বেতন
গ্রেড| বর্তমান মূল বেতন| নতুন মূল বেতন
- ১ম| ৭৮,০০০| ১,৫৬,০০০
- ২য়| ৬৬,০০০| ১,৩২,০০০
- ৩য়| ৫৬,৫০০| ১,১৩,০০০
- ৪র্থ| ৫০,০০০| ১,০০,০০০
- ৫ম| ৪৩,০০০| ৮৬,০০০
- ৬ষ্ঠ| ৩৫,৫০০| ৭১,০০০
- ৭ম| ২৯,০০০| ৫৮,০০০
- ৮ম| ২৩,০০০| ৪৬,০০০
- ৯ম| ২২,০০০| ৪৪,০০০
- ১০ম| ১৬,০০০| ৩২,০০০
- ১১তম| ১২,৫০০| ২৫,০০০
- ১২তম| ১১,৩০০| ২৪,৩০০
- ১৩তম| ১১,০০০| ২৪,০০০
- ১৪তম| ১০,২০০| ২৩,৫০০
- ১৫তম| ৯,৭০০| ২২,৮০০
- ১৬তম| ৯,৩০০| ২১,৯০০
- ১৭তম| ৯,০০০| ২১,৪০০
- ১৮তম| ৮,৮০০| ২১,০০০
- ১৯তম| ৮,৫০০| ২০,৫০০
- ২০তম| ৮,২৫০| ২০,০০০
নতুন কাঠামোয় গ্রেডভেদে প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। উচ্চ গ্রেডগুলোর ক্ষেত্রে মূল বেতন প্রায় দ্বিগুণ করা হলেও নিম্ন গ্রেডে তুলনামূলক বেশি হারে বৃদ্ধি দেওয়া হয়েছে। ২০তম গ্রেডে বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন বেতনস্কেলের পাশাপাশি সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলি-২০২৬’ অনুমোদন করা হয়েছে।
নতুন বেতন কাঠামোর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার কাঠামোতেও পরিবর্তন আসবে। নতুন স্কেল কার্যকরের পর এর বিস্তারিত বাস্তবায়ন বিধি ও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হবে।
ইতি/
