, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৪১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ২৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৫১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৩ জন, বিভিন্ন পরোয়ানায় ৫৯ জন এবং সাজা পরোয়ানায় ১৪ জন রয়েছেন।

এ ছাড়া মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৮৬ জনকে। তাদের মধ্যে ২৮ জনকে মাদক ব্যবসায়ী, একজনকে মাদক বহনকারী এবং ৫৭ জনকে মাদকসেবী হিসেবে শনাক্ত করা হয়েছে।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সময়ে আদায় করা হয়েছে ১১ হাজার ৬৫০ টাকা জরিমানা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে ২২টি মামলা।

পুলিশের অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১২ হাজার ৭৯১টি ইয়াবা ট্যাবলেট, ২০৭ কেজি ৫২৪ গ্রাম গাঁজা এবং ১৩ লিটার মদ।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী এসব তথ্য জানান।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত