, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

চমেক থেকে ঢাকায় নিয়েও বাঁচানো গেল না মাহিনকে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী মো. মাহিন (২০) মারা গেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব।

মাহিন উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহাবুল আলমের ছেলে।

গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কয়েকজন পরীক্ষার্থীকে বহনকারী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেকে নেওয়ার পথেই অটোরিকশাচালক এরশাদ উল্লাহ মারা যান।

এদিকে গুরুতর আহত মাহিনকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুই দিন আগে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে মৃত্যুর কাছে হার মানেন মাহিন।

দুর্ঘটনার দিন পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছিল, ঘটনায় অটোরিকশাচালকসহ একাধিক ব্যক্তি আহত হন এবং গুরুতর আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিল।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত