, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 64%

চট্টগ্রাম নিউ মার্কেটে কাপড়ের গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন নিউ মার্কেটের বি ব্লকের তৃতীয় তলায় একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে গুদামটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

নন্দনকানন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউ মার্কেটের বি ব্লকের তৃতীয় তলায় কাপড়ের একটি গুদামে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত